
ঝাড়্গ্রাম, ২১ এপ্রিল (হি.স.): প্রচারের শেষ দিনে ঝাড়্গ্রামের বিনপুর বিধানসভা এলাকায় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী-র রোড শোকে ঘিরে ব্যাপক জনসমাগম দেখা গেল। মঙ্গলবার তিনি বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডুর সমর্থনে শিলদা এলাকায় রোড শো করেন।
এদিন হেলিকপ্টার থেকে নেমে সুসজ্জিত হুড খোলা গাড়িতে চেপে রোড শো করেন তিনি। সঙ্গে ছিলেন প্রার্থী প্রণত টুডু। মিঠুনকে একঝলক দেখার জন্য মাঠ ও রাস্তার দুপাশে ভিড় জমায় অসংখ্য মানুষ। রোড শো চলাকালীন তিনি কখনও হাত নেড়ে, কখনও করজোড়ে জনতাকে অভিবাদন জানান।
রোড শো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন চক্রবর্তী বলেন, “এখানে আদিবাসীদের কোনও উন্নয়ন হয়নি। বিজেপি ক্ষমতায় এলে জঙ্গলমহলের উন্নয়ন করা হবে।”
অন্যদিকে, প্রার্থী প্রণত টুডু বলেন, তীব্র গরম উপেক্ষা করে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিজেপির প্রতি তাঁদের সমর্থনকেই স্পষ্ট করেছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো