তৃণমূলের নেত্রীকে গ্রেফতারের দাবিতে বিজেপির পথ অবরোধ রায়গঞ্জে
উত্তর দিনাজপুর, ২১ এপ্রিল (হি.স.): বিজেপির ''মাতৃশক্তি ভরসা কার্ড'' পূরণ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ শহরের ১৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপল্লি এলাকায়। এ দিন বিজেপির মহিলা মোর্চার উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি সুচরিতা সা
তৃণমূলের নেত্রীকে গ্রেফতারের দাবিতে বিজেপির পথ অবরোধ রায়গঞ্জে


উত্তর দিনাজপুর, ২১ এপ্রিল (হি.স.): বিজেপির 'মাতৃশক্তি ভরসা কার্ড' পূরণ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ শহরের ১৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপল্লি এলাকায়। এ দিন বিজেপির মহিলা মোর্চার উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি সুচরিতা সাহার বাড়ির সামনে বিজেপির নির্বাচনী কার্যালয়ে কিছু মহিলাকে ওই ফর্ম পূরণ করানো হচ্ছিল বলে দাবি। অভিযোগ, সেই সময়ে ওই ওয়ার্ডের মহিলা তৃণমূলের সভানেত্রী সোমা বেরা তৃণমূলের একদল কর্মীকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে মোবাইল ফোনে ভিডিও করে বিজেপির নেত্রীকে হুমকি দেন। সোমা বেরার গ্রেফতারের দাবিতে বিজেপির নেতা ও কর্মীরা তাঁকে আটক করে পথ অবরোধ শুরু করেন বলে অভিযোগ। ঘণ্টাখানেক অবরোধ চলার পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে সোমাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande