
শিমলা, ২১ এপ্রিল ( হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় পুলিশের তৎপরতায় গ্রেফতার এক মাদক পাচারকারী। সোমবার রাতে রামপুর থানার অন্তর্গত ভারাখার এলাকার নীরাথের কাছে গ্রেফতার করা হয়। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পুলিশ টহল দেওয়ার সময় এক ব্যক্তিকে দেখে পুলিশের সন্দেহ হয়। তল্লাশির সময় ওই যুবকের কাছ থেকে ৯.৩১ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় অভিযুক্ত গুরজিৎ সিং (২৪ )–কে।
ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে মাদক সংগ্রহ করে ছিল এবং এই পাচারের চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখতে চলেছে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
শিমলার এসএসপি গৌরব সিং মঙ্গলবার জানিয়েছেন, জেলায় মাদকের অপব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক