পুরশুড়ার বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
আরামবাগ, ১৭ এপ্রিল (হি.স.): হুগলি জেলায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, তার আগেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষ উদ্যোগ
পুড়শুড়াতে পুলিশের রোডমার্চ


আরামবাগ, ১৭ এপ্রিল (হি.স.): হুগলি জেলায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, তার আগেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

​বৃহস্পতিবার রাতে পুরশুড়া থানার উদ্যোগে দেউলপাড়া, বৈকুণ্ঠপুর, ডিঙিবাতপুর ও কেলেপুরসহ একাধিক স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ‘রুট মার্চ’ করা হয়। এই রুট মার্চের নেতৃত্বে ছিলেন পুরশুড়া থানার ওসি শুভজিৎ দে।

​পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের মনে নিরাপত্তা বোধ জাগ্রত করা ও আস্থা বাড়ানোই এই রুট মার্চের মূল উদ্দেশ্য। ভোটের দিন যাতে কোনওরকম অশান্তি বা বিশৃঙ্খলা না ঘটে, সেদিকেই কড়া নজর রাখা হচ্ছে। কুচকাওয়াজ চলাকালীন পুলিশ আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সকলকে নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।

​প্রশাসনের এই সক্রিয়তায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গিয়েছে। বাসিন্দাদের একাংশের মতে, কেন্দ্রীয় বাহিনীর এই টহল ও পুলিশের তৎপরতা ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে সাহায্য করবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হুগলি জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আগামী দিনগুলিতেও এই ধরনের টহল ও কড়া নজরদারি অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande