জলপাইগুড়ি রোড স্টেশনে আরপিএফ-এর জালে ১৪ জন বাংলাদেশি নাগরিক, উদ্ধার জাল আধার ও প্যান কার্ড
জলপাইগুড়ি, ২ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে বড়সড় সাফল্য পেল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। জলপাইগুড়ি রোড স্টেশনে কামাখ্যা-আনন্দ বিহার নর্থ ইস্ট এক্সপ্রেস থেকে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ১৪ জন বাংলাদেশি নাগরিককে গ্র
১৪ জন বাংলাদেশি নাগরিক


জলপাইগুড়ি, ২ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে বড়সড় সাফল্য পেল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। জলপাইগুড়ি রোড স্টেশনে কামাখ্যা-আনন্দ বিহার নর্থ ইস্ট এক্সপ্রেস থেকে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ১৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে বলে জানা গিয়েছে।

আরপিএফ সূত্রের খবর, গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই নজরদারি চালানো হচ্ছিল। ট্রেনটি স্টেশনে পৌঁছনোর সাথে সাথেই সাধারণ কামরায় তল্লাশি অভিযান শুরু হয়। সেই সময় ১৪ জন সন্দেহভাজনকে শনাক্ত করে ট্রেন থেকে নামিয়ে আনা হয়। তল্লাশির সময় ধৃতদের কাছ থেকে একাধিক জাল আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আধার কার্ডের নম্বরগুলো পরীক্ষা করে দেখা গিয়েছে যে সেগুলি সম্পূর্ণ জাল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে, অভিযুক্তরা সকলেই বাংলাদেশের বাগেরহাট জেলার ফকিরবাড়ির বাসিন্দা। তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করেছিল এবং কামাখ্যা থেকে দিল্লিগামী নর্থ ইস্ট এক্সপ্রেসে চেপেছিল। তথ্য অনুযায়ী, দিল্লি পৌঁছনোর পর তাদের জম্মু-কাশ্মীর যাওয়ার পরিকল্পনা ছিল। ধৃতদের গ্রেফতার করে আরপিএফ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande