প্রধানমন্ত্রী তারেকের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
।। রাজীব দে ।। ঢাকা, ২ এপ্রিল (হি.স.) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধিদলের সৌজন্য  সাক্ষাৎ


।। রাজীব দে ।।

ঢাকা, ২ এপ্রিল (হি.স.) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বৈঠকে দেশের বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা এবং আসন্ন ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande