বিজেপিতে যোগ নবগ্রামের বিদায়ী তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের
কলকাতা, ২ এপ্রিল (হি.স.): বিজেপিতে যোগ দিলেন মুর্শিদাবাদের নবগ্রামের বিদায়ী তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। বৃহস্পতিবার দুপুরে কলকাতায় বিজেপির দফতরে শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর হাত থেকে দলীয় পতাকা নেন তিনি। বেশ কিছু বছর আগে শুভেন্দু ত
বিজেপিতে যোগ নবগ্রামের বিদায়ী তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের


কলকাতা, ২ এপ্রিল (হি.স.): বিজেপিতে যোগ দিলেন মুর্শিদাবাদের নবগ্রামের বিদায়ী তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। বৃহস্পতিবার দুপুরে কলকাতায় বিজেপির দফতরে শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর হাত থেকে দলীয় পতাকা নেন তিনি। বেশ কিছু বছর আগে শুভেন্দু তৃণমূলে থাকাকালীন তাঁর উৎসাহে তৃণমূলে যোগ দিয়েছিলেন কানাই। বুধবার নবগ্রামে তৃণমূল নেত্রীর নির্বাচনী জনসভায় দেখা যায়নি কানাইকে। পরদিন তিনি বিজেপিতে গেলেন।

মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র এবার তৃণমূলের টিকিট পাননি। ২০১১ ও ২০১৬-তে সিপিএমের টিকিটে জয়ী হয়ে নবগ্রামের বিধায়ক হয়েছিলেন কানাই মণ্ডল। পরে তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর ২০২১-এ ফের বিধায়ক হন। তবে এবার আর টিকিট পাননি তিনি।

কানাইচন্দ্র মণ্ডলের বিজেপিতে যোগদান প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, অনেকে বলতে পারেন টিকিট না পেয়ে উনি বিজেপিতে যোগ দিচ্ছেন। কিন্তু তিনি বিনা শর্তে বিজেপিকে জেতানোর লক্ষ্য নিয়ে দলে এসেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতাকে আমরা দলের আসন সংখ্যা বাড়াতে কাজে লাগাব। দলও তাঁকে মর্যাদা দেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande