মনোনয়ন ঘিরে চরম উত্তেজনা কোচবিহারে, নামল কেন্দ্রীয় বাহিনী
কোচবিহার, ২ এপ্রিল (হি.স.): মনোনয়ন জমাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল কোচবিহার শহরে। বৃহস্পতিবার দুপুরে বিজেপি, তৃণমূল এবং সিপিএমের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান জেলাশাসকের দফতরে। বিজেপির কর্মী-সমর্থকদের জমায়েতের পাশ দিয়ে কোচবিহার দক্ষিণের তৃণমূ
মনোনয়ন ঘিরে চরম উত্তেজনা কোচবিহারে, নামল কেন্দ্রীয় বাহিনী


কোচবিহার, ২ এপ্রিল (হি.স.): মনোনয়ন জমাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল কোচবিহার শহরে। বৃহস্পতিবার দুপুরে বিজেপি, তৃণমূল এবং সিপিএমের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান জেলাশাসকের দফতরে। বিজেপির কর্মী-সমর্থকদের জমায়েতের পাশ দিয়ে কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক যখন কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়ন দিতে যাচ্ছিলেন, তখনই উত্তেজনা ছড়ায়।

স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উত্তেজনা এমনই তুঙ্গে ওঠে যে বন্ধ হয়ে যায় এলাকার একটি ব্যাঙ্কও। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande