‘তল্লাশি’র নামে তামিলনাড়ুর প্রদেশ কংগ্রেস সভাপতিকে আটকের অভিযোগ, নিশানা কংগ্রেসের
চেন্নাই, ২০ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুতে প্রচারে এসেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এরই মধ্যে কংগ্রেসের অভিযোগ, আয়কর দফতরের তরফে ‘তল্লাশি’র নাম করে আটকে রাখা হয় তামিলনাড়ু কংগ্রেসের সভাপতিকে সেলভাপেরুন্থাগাইকে। এক্স মাধ্যমে পোস্ট করে এই ঘটনায় নিন্দা
কংগ্রেস


চেন্নাই, ২০ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুতে প্রচারে এসেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এরই মধ্যে কংগ্রেসের অভিযোগ, আয়কর দফতরের তরফে ‘তল্লাশি’র নাম করে আটকে রাখা হয় তামিলনাড়ু কংগ্রেসের সভাপতিকে সেলভাপেরুন্থাগাইকে। এক্স মাধ্যমে পোস্ট করে এই ঘটনায় নিন্দা জানিয়ে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ‘ইচ্ছাকৃত ভাবে’ বিরোধীদের সমস্যায় ফেলতে চাইছে বিজেপি। ফলে এটি ‘গণতন্ত্রের উপরে আঘাত আনা’ ছাড়া আর কিছু নয়। বস্তুত, নির্বাচনী প্রচারে তামিলনাড়ুতে এসেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারই মধ্যে এমন বিতর্ক সৃষ্টি হয়েছে।

কংগ্রেস জানিয়েছে, এটি কোনও সাধারণ বা রুটিন পদক্ষেপ নয়। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে বিরোধী নেতাদের ভয় দেখানো এবং তাঁদের কাজে বাধা সৃষ্টির জন্য এটি হলো কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিজেপির নির্লজ্জ অপব্যবহার। এই ধরণের কার্যকলাপ গণতন্ত্রের মূল ভিত্তির ওপর আঘাত হানে। রাষ্ট্রের প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করে ভিন্নমতকে স্তব্ধ করে দেওয়া এবং রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্যবস্তুতে পরিণত করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। কংগ্রেস এও জানায়, দেশের জনগণ সবকিছুই দেখছে, তারা এর যোগ্য জবাব দেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande