
নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন তাঁর শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় দিনে সোমবার সকালে নুওয়ারা এলিয়ায় পৌঁছন। সেখানে স্থানীয় ঐতহ্যবাহী লোকাচারের মাধ্যমে তাঁকে সংবর্ধনা জানানো হয়। তিনি নুয়ারা এলিয়ায় শ্রীলঙ্কার বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত তামিল সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ভারতীয় হাউজিং প্রকল্পের বাড়িগুলি পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এর পর তিনি সীথা আম্মান মন্দির পরিদর্শন করতে যান। উল্লেখ্য, উপ-রাষ্ট্রপতি দুই দিনের সফরে রবিবার কলম্বোয় পৌঁছন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ