উধমপুরের দুর্ঘটনায় শোকাহত রাষ্ট্রপতি, ব্যথিত প্রধানমন্ত্রীও
নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোমবার এক্স মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি শোকবার্তায় জানান, জম্মু ও কাশ্মীরে
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোমবার এক্স মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি শোকবার্তায় জানান, জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রধানমন্ত্রীর দফতর থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের উধমপুরে বাস দুর্ঘটনায় প্রাণহানির খবর শুনে ব্যথিত। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande