
কলকাতা, ২৩ এপ্রিল (হি.স.): বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গে নির্ভিঘ্নেই চলছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে— ৬৫.৭৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মালদা— ৫৮.৪৫ শতাংশ।
সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছিল ৪১.১১ শতাংশ। সেই সময়ও সবচেয়ে বেশি ভোট পড়ে পশ্চিম মেদিনীপুরে। সেখানে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৪.৬৯ শতাংশ। মালদায় সবচেয়ে কম ভোট পড়েছে। সেখানে ভোটের হার ৩৮.২২ শতাংশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ