
কলকাতা, ২৩ এপ্রিল (হি.স.): ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু হল একজনের। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির ১০ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ৬৪ বছর বয়সি ওই বৃদ্ধের নাম অসীম রায়। তিনি সিউড়ির ডাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ভোট দিতে যাওয়ার সময়ে মৃত্যু হয় তাঁর।
অন্যদিকে, ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু আরও দু’জনের। একটি ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। অপরটি মালদার মালতিপুরে। কেশপুরের সিমাগেরিয়া এলাকার বাসিন্দা ইসরাতন বিবি। তিনি সরিষাখোলা অঞ্চলের ২২৫ নম্বর বুথের ভোট দিতে গিয়েছিলেন। ভোট দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে মালদার মালতিপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা প্রমিলা বাগদিও ভোটকক্ষে প্রবেশের কিছু ক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। পরে মৃত্যু হয় তাঁর।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ