আরবিআইয়ের পদক্ষেপকে স্বাগত ক্যাটের, পেটিএম পেমেন্টস ব্যাংক ইস্যুতে ডাটা নিরাপত্তা তদন্তের দাবি
নয়াদিল্লি, ২৫ এপ্রিল(হি. স.) : কনফাডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (ক্যাট) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনের মতে, এটি জনস্বার্থে নেওয়া একটি গুরুত্বপূর্ণ ও দৃঢ় পদক্ষেপ। শন
আরবিআইয়ের পদক্ষেপকে স্বাগত ক্যাটের, পেটিএম পেমেন্টস ব্যাংক ইস্যুতে ডাটা নিরাপত্তা তদন্তের দাবি


নয়াদিল্লি, ২৫ এপ্রিল(হি. স.) : কনফাডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (ক্যাট) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনের মতে, এটি জনস্বার্থে নেওয়া একটি গুরুত্বপূর্ণ ও দৃঢ় পদক্ষেপ।

শনিবার ক্যাটের জাতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত বারবার নিয়ন্ত্রক নিয়ম লঙ্ঘন, ব্যবস্থাপনার ব্যর্থতা এবং আরবিআইয়ের নির্দেশ অমান্যের গুরুত্বকে তুলে ধরে। ২০২৪ সালেও ব্যাংকটির উপর বড় ধরনের বিধিনিষেধ জারি হয়েছিল, কিন্তু সংশোধনের সুযোগ পেয়েও প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে।

তিনি আমানতকারীদের স্বার্থে আরবিআইয়ের আশ্বাসের প্রশংসা করে জানান, গ্রাহকদের অর্থ সুরক্ষিত রয়েছে এবং নিয়ম মেনেই তা ফেরত দেওয়া হবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, হকার এবং মহিলা উদ্যোক্তাদের জন্য এই আশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা ডিজিটাল লেনদেনে ব্যাপকভাবে পেটিএম ব্যবহার করতেন।

ক্যাট জানিয়েছে, এই ধরনের নিয়ন্ত্রক পদক্ষেপে ক্ষুদ্র ব্যবসায়ীদের কিছুটা অসুবিধা হতে পারে। তাই লেনদেন স্বাভাবিক রাখতে মসৃণ ট্রানজিশন ব্যবস্থার ওপর জোর দেওয়া প্রয়োজন।

ক্যাটের জাতীয় সভাপতি বিসি ভারতিয়া পেটিএম প্ল্যাটফর্মের মাধ্যমে সংগৃহীত বিপুল আর্থিক ও গ্রাহক ডেটার ব্যবস্থাপনা ও সংরক্ষণ নিয়ে বিস্তৃত তদন্তের দাবি জানিয়েছেন। বিশেষ করে বিদেশি বিনিয়োগ, বিশেষত চীনের সঙ্গে যুক্ত সংস্থাগুলির অংশীদারিত্বের প্রেক্ষিতে ডাটা নিরাপত্তা ও ডাটা সার্বভৌমত্বের বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

ক্যাটের মতে, ডিজিটাল পেমেন্ট আধুনিক ব্যবসার মেরুদণ্ড এবং ফিনটেক প্ল্যাটফর্মের প্রতি জনবিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি। আরবিআইয়ের এই পদক্ষেপ স্পষ্ট বার্তা দেয় যে, নিয়ম ভঙ্গ করে গ্রাহকের স্বার্থ উপেক্ষা করলে কোনও প্রতিষ্ঠানই রেহাই পাবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande