গুজরাটকে হারিয়ে জয়ে ফিরল ‘কিং’ কোহলির আরসিবি
নয়াদিল্লি , ২৫ এপ্রিল (হি.স.) : দলের স্বার্থে আইপিএলে বারবার বড় ভূমিকা রাখছেন ‘কিং’ কোহলি। শুক্রবার সেঞ্চুরিটা তাঁর হল না, তবু জয় পেল আরসিবি। রানের গতি বাড়াতে গিয়ে ৮১ রানে আউট হয়ে যান তিনি। ঘরের মাঠে আগের ম্যাচটা হেরে বেশ চাপে ছিল আরসিবি। চিন্
গুজরাটকে হারিয়ে জয়ে ফিরল ‘কিং’ কোহলির আরসিবি


নয়াদিল্লি , ২৫ এপ্রিল (হি.স.) : দলের স্বার্থে আইপিএলে বারবার বড় ভূমিকা রাখছেন ‘কিং’ কোহলি। শুক্রবার সেঞ্চুরিটা তাঁর হল না, তবু জয় পেল আরসিবি। রানের গতি বাড়াতে গিয়ে ৮১ রানে আউট হয়ে যান তিনি।

ঘরের মাঠে আগের ম্যাচটা হেরে বেশ চাপে ছিল আরসিবি। চিন্নাস্বামীতে শুক্রবারও বিরাটের অনবদ্য ইনিংস জয়ের ভিত গড়ে দিল গতবারের চ্যাম্পিয়নদের। এদিকে টানা দুই ম্যাচ হেরে প্লে অফের রাস্তা কঠিন হয়ে গেল গুজরাটের কাছে।

এদিন টস জিতে আরসিবি অধিনায়ক রজত পাতিদার বল করার সিদ্ধান্ত নেন। ওপেন করতে নেমে ৫৮ বলে অনবদ্য সেঞ্চুরি হাঁকান সাই সুদর্শন। কিন্তু গুজরাটের বাকি ব্যাটাররা এদিন ব্যর্থ। অধিনায়ক শুভমান গিল ২৪ বলে মাত্র ৩২ করলেন। জস বাটলার করলেন মাত্র ১৫। এদিন দারুণ বোলিং করলেন ভুবনেশ্বর কুমার। চার ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন বাটলারের উইকেট।

২০৬ রানের টার্গেট নিয়ে চিন্নাস্বামীতে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে আউট হয়ে যান জ্যাকব বেথেল। তারপর বিরাটের সঙ্গে জুটি বাঁধেন দেবদত্ত পাড়িক্কল। ১১৭ রানের জুটিতে দেবদত্তের অবদান ২৭ বলে ৫৫ রান। তিনি আউট হতেই বিরাট কোহলি ব্যাটিং তান্ডব শুরু করেন। তবে নিশ্চিত সেঞ্চুরি মাঠে ফেলে রেখে আউট হন ৮১ রানে। কোহলি আউট হতেই দুই ওভারে দুই উইকেট হারায় আরসিবি। ম্যাচে ফেরে গুজরাট। তবে শেষ হাসি হাসল আরসিবিই।

স্কোর বোর্ড:

গুজরাট টাইটান্স: ২০৫/৩ (সুদর্শন ১০০, ভুবনেশ্বর ১/৩১)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২০৬/৫ (বিরাট ৮১, দেবদত্ত ৫৫, রশিদ ২/৪৯)

পাঁচ উইকেটে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande