হোয়াইট হাউসে নৈশভোজ অনুষ্ঠানে চলল গুলি; ট্রাম্প সুরক্ষিত, ধৃত বন্দুকবাজ
ওয়াশিংটন, ২৬ এপ্রিল (হি.স.): আমেরিকায় হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হানা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই পর পর গুলি চালায় ওই বন্দুকবাজ। তবে ট্রাম্প নিরাপদে রয়েছেন। তাঁর কোনও আঘাত লাগেনি। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দ্
হোয়াইট হাউসে নৈশভোজ অনুষ্ঠানে চলল গুলি; ট্রাম্প সুরক্ষিত, ধৃত বন্দুকবাজ


ওয়াশিংটন, ২৬ এপ্রিল (হি.স.): আমেরিকায় হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হানা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই পর পর গুলি চালায় ওই বন্দুকবাজ। তবে ট্রাম্প নিরাপদে রয়েছেন। তাঁর কোনও আঘাত লাগেনি। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন সিক্রেট সার্ভিসের আধিকারিকেরা। বন্দুকবাজকে পাকড়াও করা হয়েছে।

হোয়াইট হাউসের ওই নৈশভোজে আমেরিকার অনেক উচ্চপদস্থ কর্তাও উপস্থিত ছিলেন। তাঁদেরও ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত কারওর আঘাতের খবর নেই। ট্রাম্প, মেলানিয়া ছাড়াও নৈশভোজের মূল টেবিলে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। হোয়াইট হাউসের নৈশভোজের অনুষ্ঠানে ঠিক কী ঘটেছিল, সাংবাদিক বৈঠকে তা বর্ণনা করেছেন ট্রাম্প। অভিযুক্ত বন্দুকবাজকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাঁর আনুমানিক বয়স ৩০ বছরের কাছাকাছি। জানা গিয়েছে, যুবক ক্যালিফর্নিয়ার বাসিন্দা। ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন খোদ ট্রাম্পই। শনিবারের ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই। ডিরেক্টর কাশ পটেল এ বিষয়ে যে কোনও তথ্য কারওর জানা থাকলে কর্তৃপক্ষকে জানাতে বলেছেন। আমেরিকার অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande