আইপিএল শেষ স্যান্টনারের,বদলি হিসেবে এলেন কেশাভ মহারাজ
মুম্বই , ২৮ এপ্রিল(হি.স.): কাঁধের চোটে আইপিএলের বাকি অংশ আর খেলতে পারবেন না নিউ জিল্যান্ডের বাঁ–হাতি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার বাঁ–হাতি স্পিনার কেশাভ মহারাজকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের সবশেষ ম্য
আইপিএল শেষ স্যান্টনারের,বদলি হিসেবে এলেন কেশাভ মহারাজ


মুম্বই , ২৮ এপ্রিল(হি.স.): কাঁধের চোটে আইপিএলের বাকি অংশ আর খেলতে পারবেন না নিউ জিল্যান্ডের বাঁ–হাতি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার বাঁ–হাতি স্পিনার কেশাভ মহারাজকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের সবশেষ ম্যাচে গত বৃহস্পতিবার ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ক্যাচ ধরতে গিয়ে চোট পান স্যান্টনার। আসরে চার ম্যাচ খেলে ওভারপ্রতি ৮.৯২ করে রান দিয়ে তিনি উইকেট শিকার করেন ৫টি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৪টি টি-টোয়েন্টি খেলা মহারাজ আইপিএলে আগে কেবল দুটি ম্যাচ খেলেছেন- ২০২৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande