
গুরুগ্রাম, ২৯ এপ্রিল (হি.স.): গুরুগ্রামের ফের ভুয়ো বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হল অন্তত ১০টি স্কুলে। বুধবার সকালের ঘটনা। খবর দেওয়া হয় পুলিশে| এরপর পুলিশ এসে ওইসব স্কুলের পড়ুয়াদের সরিয়ে নিয়ে যায় এবং তল্লাশি শুরু করে। বোমা হামলার হুমকি পাওয়া একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, ৮টা ৩৩ মিনিট নাগাদ এই হুমকি ইমেল আসে। ততক্ষণে পঠনপাঠন শুরু হয়ে গিয়েছে। ভয় পেয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, শ্রী রাম, অ্যামিটি এবং এইচডিএফসি স্কুল-সহ অন্তত ১০টি স্কুল সকাল ৮টা ৩৩ মিনিটে হুমকি দিয়ে ইমেল আসে| তখন ক্লাস শুরু হয়ে গিয়েছিল, ফলে পড়ুয়ারা স্কুলেই ছিল| তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়| তল্লাশিতে কোনও বোমা উদ্ধার হয়নি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ