বৃহস্পতিবার কাংড়ায় রাহুল গান্ধী, যোগ দেবেন দলীয় অধিবেশনে
ধর্মশালা, ২৯ এপ্রিল(হি. স.) : হিমাচল প্রদেশের কাংড়ায় কংগ্রেসের সমাপনী অধিবেশনে যোগ দিতে বৃহস্পতিবার পৌঁছচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । দশদিনব্যাপী ‘সংগঠন সৃজন অভিযান’-এর সমাপনী পর্বে তাঁর উপস্থিতি শুধু আনুষ্ঠানিক নয়—দলীয় সংগঠনকে নতুন করে সাজান
রাহুল গান্ধী


ধর্মশালা, ২৯ এপ্রিল(হি. স.) : হিমাচল প্রদেশের কাংড়ায় কংগ্রেসের সমাপনী অধিবেশনে যোগ দিতে বৃহস্পতিবার পৌঁছচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । দশদিনব্যাপী ‘সংগঠন সৃজন অভিযান’-এর সমাপনী পর্বে তাঁর উপস্থিতি শুধু আনুষ্ঠানিক নয়—দলীয় সংগঠনকে নতুন করে সাজানোর বৃহত্তর প্রয়াসের অংশ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

বুধবার দলীয় সূত্রে জানা যাচ্ছে, এই শিবিরে হিমাচল প্রদেশের পাশাপাশি পঞ্জাব ও জম্মু ও কাশ্মীরের জেলা কংগ্রেস কমিটির (ডিসিসি) নেতৃত্ব উপস্থিত থাকবেন। তাঁদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী সংগঠনকে বুথস্তর পর্যন্ত সক্রিয় করার উপর জোর দিতে পারেন। সাম্প্রতিক সময়ে কংগ্রেস যে সংগঠনগত দুর্বলতার মুখোমুখি হয়েছে, তার প্রেক্ষিতে এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিশ্লেষকদের মতে, এই সফরকে আসন্ন নির্বাচনের প্রস্তুতির সঙ্গে বিচ্ছিন্ন করে দেখা কঠিন। স্থানীয় স্তরে সংগঠনকে শক্তিশালী করা, নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ভোটমুখী কৌশল নির্ধারণ—এই তিনটি লক্ষ্যই সামনে রাখা হয়েছে বলেই ধারণা। বিশেষ করে পঞ্চায়েত ও পুর নির্বাচন ঘিরে দলের প্রস্তুতি কতটা এগিয়েছে, সে বিষয়েও আলোচনা হতে পারে।

রাজ্য কংগ্রেস সভাপতি বিনয় কুমার জানিয়েছেন, এই সফর সংগঠনে ‘নতুন শক্তি’ যোগাবে। তবে রাজনৈতিকভাবে এর গুরুত্ব আরও বিস্তৃত—কারণ, জাতীয় স্তরে কংগ্রেসের পুনরুত্থানের প্রশ্নে সংগঠনের ভিত্তি মজবুত করা এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

এদিকে, সফরকে কেন্দ্র করে কাংড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সংক্ষিপ্ত সফর শেষে বিকেলেই দিল্লি ফিরবেন রাহুল গান্ধী।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande