বৃষ্টি মাথায় নিয়েই একাধিক বুথে ভোটের লাইনে ভোটাররা
কলকাতা, ২৯ এপ্রিল (হি.স.): বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট| এ দিন সকাল থেকেই মানিকতলা, শ্যামপুকুরের বুথে বুথে ভোটারদের ভিড়। লম্বা লাইন। এর মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। অনেকেই লাইন রেখে ছোটেন মাথা বাঁচাতে। বৃষ্টি শুরু হয়েছে নিউ টাউনেও। বৃষ্টি
বৃষ্টি মাথায় নিয়েই একাধিক বুথে ভোটের লাইনে ভোটাররা


কলকাতা, ২৯ এপ্রিল (হি.স.): বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট| এ দিন সকাল থেকেই মানিকতলা, শ্যামপুকুরের বুথে বুথে ভোটারদের ভিড়। লম্বা লাইন। এর মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। অনেকেই লাইন রেখে ছোটেন মাথা বাঁচাতে।

বৃষ্টি শুরু হয়েছে নিউ টাউনেও। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারেরা। রাজারহাট-গোপালপুর এবং রাজারহাট-নিউ টাউন, দুই বিধানসভা কেন্দ্রেরই প্রতিটি বুথের বাইরে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় লম্বা লাইন দেখা যায়।

হাওড়াতেও এ দিন সকালে শুরু হয় বৃষ্টি| তার মধ্যেই কেউ ছাতা নিয়ে কেউবা ছাতা ছাড়াই দাঁড়ান ভোটের লাইনে| ভোটের লাইনে যেমন আছেন এবারের প্রথম ভোটাররা, তেমনএ আছেন বৃদ্ধ বৃদ্ধারাও| বৃষ্টি পড়লেও ভোটদানের উৎসাহে এতটুকু খামতি চোখে পড়ে নিয়ে এ দিন|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande