সিপিএমের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ, গেলেন প্রার্থী দীপ্সিতা
দমদম, ২৯ এপ্রিল (হি.স.): উত্তর দমদমের আলিপুর হাই স্কুলে সিপিএমের এক পোলিং এজেন্টকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। তিনি বলেন, আমাদের এক এজেন্টকে এলাকার কাউন্সিলর
সিপিএমের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ, গেলেন প্রার্থী দীপ্সিতা


দমদম, ২৯ এপ্রিল (হি.স.): উত্তর দমদমের আলিপুর হাই স্কুলে সিপিএমের এক পোলিং এজেন্টকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। তিনি বলেন, আমাদের এক এজেন্টকে এলাকার কাউন্সিলর এবং স্থানীয় এক যুবক ভয় দেখান, মারধরও করেন। তবুও ওই এজেন্ট বুথের ভিতরেই রয়েছেন। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ এসেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই পুরো বিষয়টি বোঝা যাবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande