পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিজিও কমপ্লেক্সে হাজির সুজিত বসু
কলকাতা, ১ মে (হি স): ভোট মিটতেই পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে হাজিরা দিতে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হন সুজিত বসু। এ দিন সকাল ১০.২৬ মিনিটে আসেন দমকলমন্ত্রী। ভোটের আগেই একাধিক বার ইডি তলব করেছিল তৃণমূল প্রার্থী সুজিত বসুকে। কিন্তু ভোটের কাজে
পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিজিও কমপ্লেক্সে হাজির সুজিত বসু


কলকাতা, ১ মে (হি স): ভোট মিটতেই পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে হাজিরা দিতে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হন সুজিত বসু। এ দিন সকাল ১০.২৬ মিনিটে আসেন দমকলমন্ত্রী। ভোটের আগেই একাধিক বার ইডি তলব করেছিল তৃণমূল প্রার্থী সুজিত বসুকে। কিন্তু ভোটের কাজে ব্যস্ততার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। আদালতেও তা জানিয়েছিলেন। এ বার ভোট মেটার পরে হাই কোর্টের নির্দেশ মতো সল্টলেকে ইডির দফতরে গিয়ে হাজিরা দিলেন তিনি।

শুক্রবার নির্ধারিত সময়েই পুত্র সমুদ্র এবং নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। ইডির দফতরে প্রবেশের সময় সুজিতের কাছে জানতে চাওয়া হয়, তাঁর কাছে কোনও নথিপত্র চেয়েছে কি না তদন্তকারী সংস্থা। উত্তরে তিনি বলেন, “না না, কিছু চাওয়া হয়নি।” তবে তাঁর সঙ্গে কিছু নথিপত্র ছিল। সুজিত জানান, সেগুলি আদালতের নির্দেশনামার প্রতিলিপি। তিনি বলেন, “কোর্টের যে অর্ডার আছে, সেটা নিয়ে এসেছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande