সিঙ্গুরে ডাম্পারের পিছনে ধাক্কা ট্রাকের; মৃত ৩, আহত ৬
হুগলি, ১ মে (হি.স.): শুক্রবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা সিঙ্গুরের রতনপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে| দুর্ঘটনায় নিহত ৪ জন, আহত হয়েছেন আরও ৬ জন| জানা গেছে, গয়ায় পিণ্ডদান সেরে ছোট ট্রাকে করে ডানকুনির বাড়িতে ফিরছিলেন একটি পরিবারের সদস্য ও তাঁদের পরিজনের
সিঙ্গুরে ডাম্পারের পিছনে ধাক্কা ট্রাকের; মৃত ৩, আহত ৬


হুগলি, ১ মে (হি.স.): শুক্রবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা সিঙ্গুরের রতনপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে| দুর্ঘটনায় নিহত ৪ জন, আহত হয়েছেন আরও ৬ জন| জানা গেছে, গয়ায় পিণ্ডদান সেরে ছোট ট্রাকে করে ডানকুনির বাড়িতে ফিরছিলেন একটি পরিবারের সদস্য ও তাঁদের পরিজনেরা। সিঙ্গুরের রতনপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কলকাতামুখী রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে তাঁদের ট্রাকটি। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় এক দম্পতি ও তাঁদের দুই বিবাহিতা মেয়ের। আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার ভোররাত নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম পরিতোষ কীর্তনীয়া, কাজল কীর্তনীয়া, তাঁদের দুই বিবাহিতা মেয়ে ফুলি মুখোপাধ্যায় ও মিঠু বাগ। প্রত্যেকের বাড়ি ডানকুনিতে। আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande