আন্তর্জাতিক শ্রমিক দিবসে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ১ মে (হি. স.) : আন্তর্জাতিক শ্রমিক দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরফে শুক্রবার শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রমিকরাই সমা
আন্তর্জাতিক শ্রমিক দিবসে মুখ্যমন্ত্রীর বার্তা


কলকাতা, ১ মে (হি. স.) : আন্তর্জাতিক শ্রমিক দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরফে শুক্রবার শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রমিকরাই সমাজের সম্পদ, দেশের গর্ব।

উল্লেখ্য, শ্রমিক আন্দোলন এবং কর্মচারীদের অবদানকে সম্মান জানাতে ১লা মে শ্রমিক দিবস পালিত হয়। এই দিনটিকে মহান মে দিবস-ও বলা হয়ে থাকে। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিবস এই দিনটি। শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande