মমতাকে রানী মারী আঁতোয়ানেৎ-এর সঙ্গে তুলনা করে কটাক্ষ তথাগতর
কলকাতা, ১ মে (হি স): “শেষের সেদিন সমাগত, হে মহারানী ! আপনাকে দেখে আমার মনে পড়ছে ফরাসি বিপ্লবের সময়কার শেষ রানী মারী আঁতোয়ানেৎ-এর কথা !” শুক্রবার এক্স হ্যান্ডল এবং ফেসবুকে এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু লিখেছেন, “মমতা বলেছেন
মমতাকে রানী মারী আঁতোয়ানেৎ-এর সঙ্গে তুলনা করে কটাক্ষ তথাগতর


কলকাতা, ১ মে (হি স): “শেষের সেদিন সমাগত, হে মহারানী ! আপনাকে দেখে আমার মনে পড়ছে ফরাসি বিপ্লবের সময়কার শেষ রানী মারী আঁতোয়ানেৎ-এর কথা !” শুক্রবার এক্স হ্যান্ডল এবং ফেসবুকে এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু লিখেছেন, “মমতা বলেছেন ইভিএম নিয়ে কারচুপি হলে ‘জীবন-মরণ’ এক করে দেবেন। কিন্তু (কারচুপি) হয়নি তো!

তাহলে এখনই এত ফোঁস ফোঁস করার কি হল ! এদিকে ক্ষুদিরাম অনুশীলন বাইরে কুনাল ঘোষ ও শশী পাঁজার কুনাট্য ফেল করে গেল।

শুধু কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ভোটগণনার কাজে ব্যবহার করা হচ্ছে কেন? গণনাকেন্দ্র বদল হচ্ছে কেন? এই সব ছেঁদো অভিযোগ হাইকোর্ট খারিজ করে দিয়েছেন !

শেষের সেদিন সমাগত, হে মহারানী ! আপনাকে দেখে আমার মনে পড়ছে ফরাসি বিপ্লবের সময়কার শেষ রানী মারী আঁতোয়ানেৎ-এর কথা!

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande