
দক্ষিণ ২৪ পরগনা, ২৯ এপ্রিল (হি.স.): রায়দিঘি বিধানসভার আবাদভগবানপুর পঞ্চায়েতের আমিরপুরের ১০৩ নম্বর বুথে উত্তেজনা ছড়াল। বুথে যাওয়ার পথে সাধারণ ভোটারদের হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে বিজেপি প্রার্থী ঘটনাস্থলে পৌঁছন। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এদিকে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া বিধানসভার উত্তর দিয়াড়া এলাকার একটি বুথে আইএসএফ প্রার্থীর অভিযোগ, বুথের পাশেই নকল ইভিএম মেশিন নিয়ে বসে তৃণমূল কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ