
নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বৃহস্পতিবার সোমনাথ স্বাভিমান পর্ব যাত্রার শুভ উদ্বোধন করেছেন। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও। একটি বিশেষ ট্রেনে রওনা হয়েছেন পুণ্যার্থীরা। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, সোমনাথ স্বাভিমান পর্ব যাত্রা সোমনাথ মন্দিরের ১০০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে। দিল্লি যাতে নিজস্ব শিকড়ের সঙ্গে সংযুক্ত থাকে, তা নিশ্চিত করতে আমরা এখান থেকে একটি ট্রেন চালু করেছি এবং এই উদ্দেশ্যে দিল্লি থেকে প্রায় ১৪০০ যাত্রী সোমনাথজী দর্শন করতে গেছেন। সকল ভারতীয়ের জন্য তাদের নিজস্ব শিকড় ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকা অপরিহার্য এবং তার জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই আমাদের ধর্মীয় স্থানগুলিতে নিয়ে যেতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, এখান থেকে ১৩৫০ জনেরও বেশি তীর্থযাত্রী সোমনাথ দর্শনে যাচ্ছেন। তাঁরা সেখান থেকে নতুন অনুপ্রেরণা, উৎসাহ এবং সচেতনতা নিয়ে ফিরবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ