মধ্যপ্রদেশের রাজগড়ে বাস উল্টে মৃত ৩, আহত কমপক্ষে ২৭ জন
রাজগড়, ৩০ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের রাজগড়ে যাত্রীবোঝাই বাস উল্টে মৃত্যু হয়েছে ৩ যাত্রীর। এছাড়াও কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। মোরেনা থেকে উজ্জ্বয়িনীগামী একটি বাস বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ রাজগড় জেলার বিওরার কাছে উল্টে যায়। ওই বাসের যাত্রীরা
মধ্যপ্রদেশের রাজগড়ে বাস উল্টে মৃত ৩, আহত কমপক্ষে ২৭ জন


রাজগড়, ৩০ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের রাজগড়ে যাত্রীবোঝাই বাস উল্টে মৃত্যু হয়েছে ৩ যাত্রীর। এছাড়াও কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। মোরেনা থেকে উজ্জ্বয়িনীগামী একটি বাস বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ রাজগড় জেলার বিওরার কাছে উল্টে যায়। ওই বাসের যাত্রীরা বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন বলে জানা গিয়েছে। চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় ৩ জন মারা গিয়েছেন এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দেবেন্দ্র তোমর নামে এক যাত্রী বলেন, তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত। ৪০-৫০ মিনিট পর অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয়। এএসপি কে এল বানজারে বলেন, বাসটি মোরেনা থেকে উজ্জ্বয়িনী যাচ্ছিল, তখন বিওরা সিটি থানার অন্তর্গত কাচরি পুলিয়ার কাছে এটি উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande