
চেন্নাই, ৭ এপ্রিল (হি.স.): দীর্ঘ উৎকন্ঠার পর অবশেষে স্বস্তি। শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন ২৫ জন মৎস্যজীবী। তামিলনাড়ু ও পুদুচেরির মোট ২৫ জন মৎস্যজীবী শ্রীলঙ্কা থেকে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার চেন্নাই ফিরে এসেছেন। নাগাপত্তনম, মায়িলাদুথুরাই এবং করাইকল অঞ্চলের এই মৎস্যজীবীরা গত ১৫ ফেব্রুয়ারি দু'টি নৌকায় মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছিলেন। আন্তর্জাতিক সামুদ্রিক সীমান্ত রেখা অতিক্রম করার অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনী তাদের আটক করে, নৌকাগুলো বাজেয়াপ্ত করে এবং শ্রীলঙ্কায় নিয়ে যায়।
পরে মৎস্যজীবীদের মাল্লাকামের একটি আদালতে হাজির করা হয় এবং পরবর্তীতে জাফনার একটি কারাগারে রাখা হয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের এই সম্মিলিত প্রচেষ্টার ফলে শ্রীলঙ্কা সরকার ৩১ মার্চ ২৫ জন মৎস্যজীবীকেই মুক্তি দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ