
নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের পরিস্থিতির মধ্যেও মঙ্গলবার এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মিলিয়ে মোট ৩২টি পূর্বনির্ধারিত ও অনির্ধারিত উড়ান পরিচালনা করবে। পাশাপাশি ইন্ডিগোও সীমিত পরিষেবা চালু রাখছে।
মঙ্গলবার বিমান সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় বিমান চলাচলে এখনও কিছুটা বিঘ্ন থাকায় যাত্রীদের জন্য ট্রাভেল অ্যাডভাইজরি জারি করা হয়েছে। এতে সংশোধিত সময়সূচি ও পুনরায় বুকিংয়ের সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। দুবাই, জেড্ডা ও আবুধাবিগামী রুটে একাধিক উড়ানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে টিকিট ও উড়ানের সময় নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়া গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, ৩২টি উড়ানের মধ্যে ১৬টি সংযুক্ত আরব আমিরশাহী থেকে আসা ও যাওয়ার বিশেষ পরিষেবা, যা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে পরিচালিত হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য