
নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): ২০২৫-২৬ অর্থবর্ষে ১ লক্ষ কোটি বার্ষিক টার্নওভারের মাইলফলক অতিক্রম করায় সরস্বত সমবায় ব্যাঙ্ক এবং আমূলকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এক্স-এ একটি পোস্টে অমিত শাহ জানান, “২০২৫-২৬ সালে সরস্বত সমবায় ব্যাঙ্ক এবং আমূলের ১ লক্ষ কোটি বার্ষিক টার্নওভারের মাইলফলক অতিক্রম করা সমবায়গুলির শক্তি এবং তাদের অপরিসীম সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই অর্জনটি কেবল সমবায় ব্যাংকিং এবং দুগ্ধ খাতের জন্যই ঐতিহাসিক নয়, এটি একটি আত্মনির্ভর ভারত গড়ার যাত্রায় নতুন শক্তিও জোগাবে। এই গৌরবময় অর্জনের জন্য আমূল এবং সরস্বত কো-অপারেটিভ ব্যাংকের সঙ্গে যুক্ত সকল কর্মীকে আন্তরিক অভিনন্দন।”
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ