দুদিন আগে কার্বি আংলঙের দুর্গম ভোটকেন্দ্রের উদ্দেশে রওয়ানা ২১টি পোলিং টিম
ডিফু (অসম), ৭ এপ্রিল (হি.স.) : কার্বি আংলং জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গম ও পাহাড়ি এলাকায় অবস্থিত ২১টি ভোটকেন্দ্রে নিযুক্ত ভোটকর্মীরা ভোটের দুদিন আগে, আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বৃষ্টি মাথায় নিয়ে ডিফু সরকারি মহাবিদ্যালয় থেকে নিজ নিজ
অসম বিধানসভা নির্বাচন_প্রতিনিধিত্বমূলক চিত্র


ডিফু (অসম), ৭ এপ্রিল (হি.স.) : কার্বি আংলং জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গম ও পাহাড়ি এলাকায় অবস্থিত ২১টি ভোটকেন্দ্রে নিযুক্ত ভোটকর্মীরা ভোটের দুদিন আগে, আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বৃষ্টি মাথায় নিয়ে ডিফু সরকারি মহাবিদ্যালয় থেকে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

পোলিং টিমগুলোকে নির্ধারিত কেন্দ্রের উদ্দেশে পাঠিয়ে জেলা নির্বাচন আধিকারিক আরণ্যক শইকিয়া তাঁদের নিরাপদ যাত্রা ও দায়িত্ব সফলভাবে সম্পাদনের জন্য শুভেচ্ছা জানান। আরণ্যক শইকিয়া ভোটকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের যাত্রা অত্যন্ত কঠিন, কিন্তু আপনাদের নিষ্ঠা ও দায়িত্ববোধ মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের ভিত্তি শক্তিশালী করে।’ ভোটকর্মীদের গণতন্ত্রের ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে প্রত্যেক যোগ্য নাগরিকের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত হবে।

উল্লেখ্য, এই ২১টি ভোটকেন্দ্র যথাক্রমে ১০৮ নম্বর বোকাজান বিধানসভা কেন্দ্র, ১০৯ নম্বর হাওরাঘাট বিধানসভা কেন্দ্র এবং ১১০ নম্বর ডিফু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই সব ভোটকেন্দ্রে মোট ১১,০২১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৫,৬১৯ জন পুরুষ এবং ৫,৪০২ জন মহিলা ভোটার। ১০৮ নম্বর বোকাজান কেন্দ্রের অধীনে আটটি (৮) ভোটকেন্দ্রে ৩,৪৮৩ জন ভোটার, ১০৯ নম্বর হাওরাঘাট কেন্দ্রের ১০টি ভোটকেন্দ্রে ৬,৪৬৮ জন ভোটার এবং ১১০ নম্বর ডিফু কেন্দ্রের জওলিয়ান এলাকার তিনটি (৩) ভোটকেন্দ্রে ১,০৭০ জন ভোটার রয়েছেন।

ওই সব ভোটকেন্দ্র দুর্গম পাহাড়ি ও যাতায়াত ব্যবস্থার দিক থেকে অত্যন্ত জটিল এলাকায় অবস্থিত। সাধারণ অবস্থায় কিছু স্থানে শুধুমাত্র ফোর-হুইল ড্রাইভ গাড়িতে পৌঁছানো যায়। কিন্তু বৃষ্টির সময় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে পোলিং স্টাফদের কখনও কখনও কঠিন পাহাড়ি পথ অতিক্রম করে দীর্ঘ পথ হেঁটে তাঁদের নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছতে হবে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande