
নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.) : পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে টেলিভিশনের সংবাদ চ্যানেলের টিআরপি প্রকাশে স্থগিতাদেশ আরও চার সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সংকটকালে ভুয়ো খবর ও অতিরঞ্জিত প্রচার নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বার্ক)-কে টিআরপি রিপোর্টিং বন্ধ রাখতে বলা হয়েছে। অভিযোগ, ইজরায়েল-ইরান সংঘাতকে ঘিরে কিছু সংবাদমাধ্যম অতিরিক্ত উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর সম্প্রচার করছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে। সরকারি নির্দেশে বলা হয়েছে, এই সময়ে চ্যানেলগুলির পারফরম্যান্স স্বাভাবিক প্রক্রিয়ায় মূল্যায়ন করা হবে না। বিশেষ করে প্রভাবিত অঞ্চলে বসবাসকারী মানুষের পরিবারে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ৬ মার্চ প্রথমবারের মতো চার সপ্তাহের জন্য টিআরপি স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছিল, যা এবার আরও বাড়ানো হল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য