
নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্যকর সমাজ গড়ার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ এই দিনে ডাক্তার, নার্স-সহ সম্মুখসারির কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য দিবসে আমরা সেই সমস্ত মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাই যাঁরা অক্লান্তভাবে অন্যের সেবায় নিজেদের উৎসর্গ করেন এবং একটি স্বাস্থ্যকর পৃথিবী গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন। আমরা একটি স্বাস্থ্যকর সমাজ গড়ার প্রতি আমাদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করছি। আসুন আমরা সকলে মিলে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং প্রত্যেক ব্যক্তির সুস্থতাকে অগ্রাধিকার দিতে কাজ করে যাই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ