
নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুধবার সার দফতরের একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রস্তাবে ২০২৬ সালের খরিফ মরশুমে ফসফেটিক ও পটাসিক সারের জন্য পুষ্টি-ভিত্তিক ভর্তুকি (এনবিএস)–র পরিমাণ নির্ধারিত হয়েছে। এর জন্য ৪১ হাজার ৫৩৩ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয় হবে। ২০২৫ সালের খরিফ মরশুমের তুলনায় এটি ৪,৩১৭ কোটি টাকা বেশি। এই উদ্যোগের ফলে কৃষকরা ভর্তুকিযুক্ত ব্যয়সাশ্রয়ী মূল্যে সার পাবেন। উল্লেখ্য, ১ এপ্রিল থেকে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খরিফ মরশুমে ডিএপি এবং এনপিকেএস গ্রেডের সারে ভর্তুকি পাওয়ার ফলে কৃষকরা উপকৃত হবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ