
নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে বুধবার এইচপিসিএল রাজস্থান রিফাইনারি লিমিটেড-এর প্রকল্পের বর্ধিত ব্যয় এবং বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের জন্য ৪৩,১২৯ কোটি টাকা ব্যয়বরাদ্দ ছিল। প্রস্তাবিত পরিকল্পনায় তা বৃদ্ধি পেয়ে ৭৯,৪৫৯ কোটি টাকা হবে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এই প্রকল্পে ৮,৯৬২ কোটি টাকা বাড়তি বিনিয়োগ করবে। এর ফলে এইচপিসিএল-এর বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়ে হবে ১৯,৬০০ কোটি টাকা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ