বড়ওয়ানিতে ভূমিকম্পের মৃদু কম্পন, রিখটার স্কেলে মাত্রা ৩.৬
বড়ওয়ানি, ৮ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশের বড়ওয়ানি জেলার মোহিপুরা গ্রামে বুধবার দুপুরে ভূমিকম্পের মৃদু কম্পন অনুভূত হয়। আতঙ্কে গ্রামবাসীরা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। জাতীয় ভূকম্পন বিজ্ঞান কেন
ভূমিকম্প


বড়ওয়ানি, ৮ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশের বড়ওয়ানি জেলার মোহিপুরা গ্রামে বুধবার দুপুরে ভূমিকম্পের মৃদু কম্পন অনুভূত হয়। আতঙ্কে গ্রামবাসীরা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

জাতীয় ভূকম্পন বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা ৪৮ মিনিট ৫৩ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোর শহর থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, প্রায় ১০ কিলোমিটার গভীরে।

স্থানীয়দের দাবি, প্রায় দু’মিনিট ধরে কম্পন অনুভূত হয়। ঘরের ভিতরে রাখা বাসনপত্র, আসবাবপত্র ও পাখা দুলতে দেখা যায়। আতঙ্কে অনেকেই দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

এক স্থানীয় বাসিন্দা জানান, দুপুরে বিশ্রাম নেওয়ার সময় আচমকা কম্পন অনুভব করেন। পরে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন এটি ভূমিকম্পেরই প্রভাব।

এদিকে, ইন্দিরা সাগর পাওয়ার স্টেশনের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রেও একই সময়ে কম্পন নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অঞ্জড় এলাকায় এই কম্পন রেকর্ড করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande