
জলপাইগুড়ি, ১৪ মে (হি.স.): জলপাইগুড়ি জেলার ক্রান্তিতে বাঁশের সাঁকোর উপর দিয়ে চেল নদী পারাপারের জন্য অবৈধ ‘টোল’ আদায়ে নিষেধাজ্ঞা জারি করল ব্লক প্রশাসন। নদীটির উপরে পাকা সেতু তৈরি না হওয়ায় স্থানীয় কিছু ব্যক্তি প্রশাসনের কাছ থেকে কোনও অনুমতি না নিয়েই নদীর উপরে বাঁশের সাঁকো বানিয়ে পারাপারকারী মানুষজনের থেকে অবৈধ ভাবে ‘টোল’ আদায় করছিলেন বলে অভিযোগ। নদীপথ বা অস্থায়ী সাঁকো পারাপারে ‘টোল’ আদায় করা যাবে না বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিডিও। ওই নদীর উপরে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ