রাতে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ড
পশ্চিম বর্ধমান, ১৪ মে (হি. স. ) : বুধবার গভীর রাতে দুর্গাপুরের এএসপি গেট সংলগ্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের একটি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় শিল্পাঞ্চলে। স্থানীয়দের মতে, রাত ১০টা নাগাদ হঠাৎই ব্যাঙ্কের ভেতর থেকে কুণ্
রাতে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ড


পশ্চিম বর্ধমান, ১৪ মে (হি. স. ) : বুধবার গভীর রাতে দুর্গাপুরের এএসপি গেট সংলগ্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের একটি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় শিল্পাঞ্চলে।

স্থানীয়দের মতে, রাত ১০টা নাগাদ হঠাৎই ব্যাঙ্কের ভেতর থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। ঘন কালো ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায় ঢাকে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে। রাস্তার মোড়ে ভিড় জমতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও পুলিশ বাহিনী। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দমকল আধিকারিকদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি।

আগুনের তীব্রতায় ব্যাঙ্কের সামনের দিকের আসবাবপত্র, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং বৈদ্যুতিক সরঞ্জাম ভস্মীভূত হয়ে গিয়েছে। যদিও প্রাথমিক তদন্ত অনুযায়ী ব্যাঙ্কের মূল ভল্ট বা লকার রুম সুরক্ষিত রয়েছে। হতাহতের কোনও খবর নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande