উচ্চ মাধ্যমিকে রাজ্যে চতুর্থ আরামবাগের অরিত্র চক্রবর্তী
আরামবাগ , ১৪ মে (হি.স.) : উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে ফের সাফল্যের নজির গড়ল আরামবাগ। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯৩ নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করে এলাকার মুখ উজ্জ্বল করেছে ডঙ্গল আর এন ইনস্টিটিউটের ছাত্র অরিত্র কুমার চক্রবর্তী। বৃহস্পত
উচ্চমাধ্যমিকে চতুর্থ আরামবাগের অরিত্র


আরামবাগ , ১৪ মে (হি.স.) :

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে ফের সাফল্যের নজির গড়ল আরামবাগ। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯৩ নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করে এলাকার মুখ উজ্জ্বল করেছে ডঙ্গল আর এন ইনস্টিটিউটের ছাত্র অরিত্র কুমার চক্রবর্তী। বৃহস্পতিবার ফল প্রকাশ হওয়ার পর থেকেই অরিত্রর বাড়িতে খুশির পরিবেশ তৈরি হয়েছে। মেধাতালিকায় তার নাম আসতেই পরিবারের সদস্য, প্রতিবেশী এবং শিক্ষক-শিক্ষিকারা তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন।

​পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অরিত্র ছোটবেলা থেকেই অত্যন্ত পড়াশোনা অনুরাগী এবং মেধাবী। নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা মেনেই সে এই বড় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। অরিত্র তার এই কৃতিত্বের জন্য বাবা-মা ও স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে আরও উচ্চশিক্ষার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করে সমাজের জন্য কাজ করতে চায় এই কৃতী ছাত্র।

​অরিত্রর এই অসাধারণ সাফল্যে অত্যন্ত গর্বিত ডঙ্গল আর এন ইনস্টিটিউটের কর্তৃপক্ষও। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, অরিত্র যেমন মেধাবী তেমনই পরিশ্রমী ছাত্র ছিল, তার এই ফলাফল আগামী দিনে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। এদিন বিকেলে অরিত্রকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। মিষ্টিমুখ এবং আনন্দ উদযাপনের মধ্য দিয়ে মেধাবী ছাত্রের এই সাফল্যকে ভাগ করে নেন সকলে। অরিত্রর এই সাফল্যে এখন খুশির মেজাজ গোটা আরামবাগ জুড়ে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande