কাছাড়ের পানিভরায় ইয়াবা সহ আটক ১
শিলচর (অসম), ১৫ মে (হি.স.) : মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে
One arrested with Yaba in Panibhara


শিলচর (অসম), ১৫ মে (হি.স.) : মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কাবুগঞ্জ দিক থেকে পানিভরা অভিমুখে আসা একটি এএস ১১ সিসি ৪৪৪৯ নম্বরের

অটোরিকশা নম্বরকে সন্দেহের ভিত্তিতে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির চালক হিরামণি চৌধুরীর কাছ থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযুক্ত হিরামণি চৌধুরীর বাড়ি হাইদর বাজার এলাকায় এবং তিনি কাছুড়ারাম থানার অন্তর্গত বাসিন্দা বলে জানা গেছে।

পরে উদ্ধার হওয়া ট্যাবলেটগুলি ড্রাগ ডিটেকশন কিট-এর মাধ্যমে পরীক্ষা করা হলে তা ইয়াবা বলে নিশ্চিত হয়। সঙ্গে সঙ্গেই মাদকগুলি বাজেয়াপ্ত করে অভিযুক্তকে আটক করা হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও একইভাবে জারি থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande