
আরামবাগ, ১৫ মে (হি.স.): আবারও সাফল্যের নজির গড়ল আরামবাগ পুলিশ। সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে মানবিক উদ্যোগের পরিচয় দিল আরামবাগ থানার পুলিশ।
শুক্রবার আরামবাগ থানায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে হারানো মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইলগুলির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়।
নিজেদের হারানো ফোন ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। অনেকেই পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও সাধারণ মানুষের হারানো সামগ্রী উদ্ধারে এভাবেই সক্রিয় থাকবে তারা।
এই ঘটনায় ফের একবার আরামবাগ পুলিশের দক্ষতা ও দ্রুত পদক্ষেপ সামনে এল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA