দীর্ঘ প্রচেষ্টার পর সাফল্য, পঞ্জাবের হোশিয়ারপুরে কুয়োয় পড়ে যাওয়া শিশু উদ্ধার
হোশিয়ারপুর, ১৬ মে (হি.স.): দীর্ঘ প্রচেষ্টার পর মিলল সাফল্য, পঞ্জাবের হোশিয়ারপুরে কুয়োয় পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।।দীর্ঘ ৯ ঘণ্টার চেষ্টার পর শুক্রবার গভীর রাত ১২.৪০ মিনিট নাগাদ শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর শিশুটিকে হাসপাতাল
দীর্ঘ প্রচেষ্টার পর সাফল্য, পঞ্জাবের হোশিয়ারপুরে কুয়োয় পড়ে যাওয়া শিশু উদ্ধার


হোশিয়ারপুর, ১৬ মে (হি.স.): দীর্ঘ প্রচেষ্টার পর মিলল সাফল্য, পঞ্জাবের হোশিয়ারপুরে কুয়োয় পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।।দীর্ঘ ৯ ঘণ্টার চেষ্টার পর শুক্রবার গভীর রাত ১২.৪০ মিনিট নাগাদ শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার হোশিয়ারপুরের চাক সাওয়ানা গ্রামে বোরওয়েলে পড়ে যায় ৪ বছরের একটি শিশু। শুক্রবার সারাদিন ওই শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। গুরকরণ সিং নামে শিশুটি বোরওয়েলের ২০-৩০ মিটার গভীরে আটকে যায়। প্রায় ৯ ঘণ্টা অক্লান্ত চেষ্টার পর শুক্রবার গভীর রাতে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande