প্রথম ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়নশিপের খেলায় টাউন ক্লাব খেতাব জয়ী, রানার্স মোহনবাগান
কলকাতা, ১৬ মে (হি. স.) : প্রথম ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়নশিপের খেলায় শেষ পর্যন্ত খেতাব জিতল টাউন ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বপ্ন পূরণ। জোড়া শতরানের ইনিংস উপহার দেয় শচীন যাদব - ১১৪ রান (২২৪ বল) ও অভিলিন ঘোষ - ১০৬ রান (২১৪ বল) এর অনবদ্য ই
একনজরে খেলার দলগত স্কোর ও পরিসংখ্যান


কলকাতা, ১৬ মে (হি. স.) : প্রথম ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়নশিপের খেলায় শেষ পর্যন্ত খেতাব জিতল টাউন ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বপ্ন পূরণ। জোড়া শতরানের ইনিংস উপহার দেয় শচীন যাদব - ১১৪ রান (২২৪ বল) ও অভিলিন ঘোষ - ১০৬ রান (২১৪ বল) এর অনবদ্য ইনিংস উপহার দিয়েছে। শনিবার খেলার শেষ দিনে টাউন ক্লাব প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদেই জিতল। টাউন ক্লাবের ৪০৩ রানের ইনিংস ছিল তাদের প্রথমেই। এর জবাবে মোহনবাগান এসি - ৩৫৩ (১২৮.৫ ওভারে) রানে অলআউট হয়েছে। ৫০ রানে পিছিয়ে থাকে সবুজ মেরুনের শিবির। তারা লড়াইয়ে ফিরলেও শেষ পর্যন্ত তাদের কাছে জয় অধরা। এর পাল্টা লড়াইয়ে টাউন ক্লাব ৫ উইকেট হারিয়ে - (৭০.৫ ওভারে) ২৬২ রানের দ্বিতীয় ইনিংস গড়ে ময়দান ছেড়ে দিয়েছে ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande