
আমস্টারডাম, ১৬ মে (হি.স.): নেদারল্যান্ডের আমস্টারডাম পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছনোর পর এক্স মাধ্যমে মোদী জানান, আমস্টারডামে পৌঁছলাম। নেদারল্যান্ডসে এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য ও বিনিয়োগ সংযোগকে একটি বড় ধরনের গতি দিয়েছে। এটি সেমিকন্ডাক্টর, জল, পরিবেশবান্ধব শক্তি এবং আরও অনেক ক্ষেত্রে সম্পর্ক গভীর করার সুযোগ করে দিয়েছে।
প্রধানমন্ত্রী আরও মোদী জানান, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করব এবং রাজা উইলেম-আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করব। এছাড়াও একটি সামাজিক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য মুখিয়ে আছি।
নেদারল্যান্ডের হেগ-এ প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীকে জমকালো স্বাগত জানান। যে হোটেলে ওঠেন প্রধানমন্ত্রী, সেখানে প্রবাসী ভারতীয়রা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন। নৃত্য ও গানের মধ্য দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ