৩২-তম বার এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড কামিরিতা শেরপার
কাঠমান্ডু, ১৭ মে (হি.স.) : নেপালের পর্বতারোহী কামিরিতা শেরপা ৩২-তম বার সফলভাবে মাউন্ট এভারেস্ট বা সাগরমাথা জয় করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন। ৫৬ বছর বয়সি কামিরিতা রবিবার সকাল ১০টা ১২ মিনিটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ সাগরমাথার চূড়ায় পৌঁছন। এই তথ্য জানিয়
৩২ তম বার এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড কামিরিতা শেরপার


কাঠমান্ডু, ১৭ মে (হি.স.) : নেপালের পর্বতারোহী কামিরিতা শেরপা ৩২-তম বার সফলভাবে মাউন্ট এভারেস্ট বা সাগরমাথা জয় করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন। ৫৬ বছর বয়সি কামিরিতা রবিবার সকাল ১০টা ১২ মিনিটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ সাগরমাথার চূড়ায় পৌঁছন। এই তথ্য জানিয়েছে সেভেন সামিট ট্রেকস সংস্থা।

‘এভারেস্ট ম্যান’ নামে পরিচিত কামিরিতার ঝুলিতেই রয়েছে সবচেয়ে বেশি বার এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড। সেভেন সামিট ট্রেকস তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, “৩২-তম সফল অভিযানের পর কামিরিতা ও তাঁর দল বর্তমানে বেস ক্যাম্পে ফিরছেন। তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের কামনার পাশাপাশি কাঠমান্ডুতে জাঁকজমকপূর্ণ সংবর্ধনার প্রস্তুতি চলছে।”

১৯৯৪ সালে প্রথম এভারেস্ট অভিযানে অংশ নেওয়া কামিরিতা ২০২৬ সাল পর্যন্ত পর্বতারোহণের জগতে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন। তাঁকে শুধু নেপালের জাতীয় গর্ব হিসেবেই নয়, বিশ্ব পর্বতারোহণ মহলের অন্যতম সেরা প্রতীক হিসেবেও দেখা হয়।

এদিকে, ‘মাউন্টেন কুইন’ নামে পরিচিত লাকপা শেরপাও রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে ১১-তম বার এভারেস্ট জয় করে মহিলা পর্বতারোহীদের মধ্যে সর্বাধিক বার এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়েছেন। পর্যটন বিভাগের ডিরেক্টর হিমাল গৌতম এই তথ্য জানিয়েছেন। ১৯৭৩ সালে সংখুবাসভার মাকালু-২ অঞ্চলে জন্ম লাকপার। তাঁর এই সাফল্য নেপালের পর্বতারোহণ ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande