এক্সিট পোল নিয়ে তামিলনাড়ুর প্রদেশ কংগ্রেস সভাপতির কটাক্ষ, ২০০-র বেশি আসনে জয়ের দাবি
কোয়েম্বাটুর, ২ মে (হি.স.) : এক্সিট পোল ঘিরে জোর বিতর্কের মাঝেই তামিলনাড়ুর প্রদেশ কংগ্রেস সভাপতি কে. সেলভাপেরুনথাগাই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। শনিবার কোয়েম্বাটুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা কোনও সমীক্ষা নয়, বরং নিজেদের মত চাপি
এক্সিট পোল নিয়ে তামিলনাড়ু কংগ্রেস সভাপতির কটাক্ষ, ২০০-র বেশি আসনে জয়ের দাবি


কোয়েম্বাটুর, ২ মে (হি.স.) : এক্সিট পোল ঘিরে জোর বিতর্কের মাঝেই তামিলনাড়ুর প্রদেশ কংগ্রেস সভাপতি কে. সেলভাপেরুনথাগাই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। শনিবার কোয়েম্বাটুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা কোনও সমীক্ষা নয়, বরং নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

তিনি দাবি করেন, শুরু থেকেই কংগ্রেস জোটের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন এবং ২০০-র বেশি আসনে জয়ের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তাঁর কথায়, রাহুল গান্ধী , মল্লিকার্জুনা খাড়গে এবং এমকে স্ট্যালিন রাজ্যের প্রতিটি আসনে প্রচার করেছেন, ফলে এই পরিশ্রম বিফলে যাবে না।পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোটপর্ব শেষ হওয়ার পর দুই থেকে তিন দিনের মধ্যেই রান্নার গ্যাসের দাম বাড়তে পারে।

প্রসঙ্গত, ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন সমীক্ষা সংস্থার প্রকাশিত এক্সিট পোল নিয়ে দেশজুড়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। বেশ কিছু এক্সিট পোল এনডিএ-র এগিয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে, যদিও বিরোধী জোট তা মানতে নারাজ। তামিলনাড়ুতেও ডিএমকে-কংগ্রেস জোট নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী বলেই জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande