দু'দিনের পতনের পর অপরিশোধিত তেলের দাম ১০৬ ডলারের গণ্ডি পার
নয়াদিল্লি, ২১ মে (হি.স.): দু''দিনের পতনের পর ফের ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) দাম। আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার শুরুর দিকের কারবারে অপরিশোধিত তেলের দর প্রতি ব্যারেলে ১০৬ ডলার ছাড়িয়ে গেছে। এদিন কারবার চলাকালীন আন্তর্জাতিক বেঞ্চমার্
অপরিশোধিত তেলের দাম


নয়াদিল্লি, ২১ মে (হি.স.): দু'দিনের পতনের পর ফের ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) দাম। আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার শুরুর দিকের কারবারে অপরিশোধিত তেলের দর প্রতি ব্যারেলে ১০৬ ডলার ছাড়িয়ে গেছে।

এদিন কারবার চলাকালীন আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ১.৫২ ডলার বা ১.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৬.৫৪ ডলার প্রতি ব্যারেলের স্তরে ট্রেন্ড করছে। অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ১.৫৩ ডলার বা ১.৫৬ শতাংশ বৃদ্ধির সাথে ৯৯.৭৮ ডলার প্রতি ব্যারেলে লেনদেন হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ইরান-আমেরিকা যুদ্ধের যুদ্ধবিরতি নিয়ে তৈরি হওয়া আশঙ্কার মাঝেই অপরিশোধিত তেলের দামে এই পরিবর্তন এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের সরবরাহ এবং এর মজুত ভাণ্ডারে ব্যাপক হ্রাস পাওয়ার ফলে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। পশ্চিম এশিয়া সঙ্কটের আগে বিশ্বব্যাপী তেল ও জ্বালানি সরবরাহের ২০ শতাংশেরও বেশি অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো, যা গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে প্রায় সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande