বীর সাভারকরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন শুভেন্দু অধিকারীর
কলকাতা, ২৮ মে (হি.স.): তিনি একাধারে যেমন ছিলেন মহান স্বাধীনতা সংগ্রামী, তেমনই অন্যদিকে ছিলেন কট্টর জাতীয়তাবাদী ও ''হিন্দু সম্রাট'। বীর বিনায়ক দামোদর সাভারকরের কর্মময় জীবন এবং মাতৃভূমির প্রতি তাঁর অসামান্য অবদান আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লি
বীর সাভারকারের জন্মদিনে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা


কলকাতা, ২৮ মে (হি.স.): তিনি একাধারে যেমন ছিলেন মহান স্বাধীনতা সংগ্রামী, তেমনই অন্যদিকে ছিলেন কট্টর জাতীয়তাবাদী ও 'হিন্দু সম্রাট'। বীর বিনায়ক দামোদর সাভারকরের কর্মময় জীবন এবং মাতৃভূমির প্রতি তাঁর অসামান্য অবদান আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ। এই দেশনায়কের জন্মদিবসটি আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে এবং এ রাজ্যেও সমানভাবে তা উদযাপন করা হচ্ছে।

​এই পরিপ্রক্ষিতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকে বীর সাভারকরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, “হিন্দুসম্রাট, জাতীয়তাবাদী মহান স্বাধীনতা সংগ্রামী, বীর বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিনে মুখ্যমন্ত্রীর তরফেও বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”

​উল্লেখ্য, বীর সাভারকর ছিলেন হিন্দুত্ব মতাদর্শের প্রবর্তক এবং তিনি 'অভিনব ভারত সোসাইটি' প্রতিষ্ঠা করেছিলেন। বিপ্লবী কার্যকলাপের জন্য ব্রিটিশ সরকার তাঁকে সেলুলার জেলে ৫০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল। পরবর্তীকালে তিনি হিন্দু মহাসভার নেতা হিসেবে হিন্দু জাতীয়তাবাদকে রূপদান করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande