মোগলসরাই থেকে আটক প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস
পূর্ব বর্ধমান ও হুগলি, ৩১ মে (হি.স.): বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে রবিবার সকালে মোগলসরাই থেকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে সেখানকার স্থানীয় আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ডে জেলায় নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত
মোগলসরাই থেকে আটক প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস


পূর্ব বর্ধমান ও হুগলি, ৩১ মে (হি.স.): বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে রবিবার সকালে মোগলসরাই থেকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে সেখানকার স্থানীয় আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ডে জেলায় নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সূত্রের খবর, মারধরের একটি অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে শনিবার পথ অবরোধ করেছিলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার| তার পরেরদিনই আটক হলেন অসিত মজুমদার-সহ মোট ১১ জন। রবিবার এই আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পারদ চড়তে শুরু হয়েছে। তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং সম্পূর্ণ প্রতিহিংসামূলক মনোভাব থেকে এই আটক।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande